মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ পিএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালীদের দখলমুক্ত একাধিক দীঘিতে এক লাখ মাছের পোনা অবমুক্ত করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
সোমবার (১১ আগষ্ট) সকালে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মীরসরাই মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সংস্থা রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে প্রতীকী এই কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছানা উল্ল্যাহ দোহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, সোলায়মান আজাদ ভূঁইয়া, রবিউল হোসেন, মাহবুবুল হক, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, আবুল কালাম ড্রাইভারসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মো. সামছুদ্দিন খোকন, ইফতেখার মাহমুদ জিপসন, জসীম উদ্দিন, দোস্ত মোহাম্মদ, আইনুল করিম আলো এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধারা জানান, তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০৪ জন মুক্তিযোদ্ধাকে ১ একর ২০ শতক করে জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেন। বহু বছর জমিতে চাষাবাদ হলেও ২০০৮ সালের পর আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক জমি দখল করে দীঘি খনন ও বাণিজ্যিক মাছ চাষ শুরু করেন। দীর্ঘদিন পর নিজেদের জমি ও জলাশয় ফিরে পেয়ে তারা এই প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। মুক্তিযোদ্ধারা ঘোষণা দেন—বাকি দীঘিগুলো দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
মীরসরাই মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছানা উল্ল্যাহ দোহা বলেন, “জাতীয়তাবাদী চেতনার মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের দখলকৃত এসব দীঘি বেদখলমুক্ত করে ধাপে ধাপে মাছ চাষের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে। যদি কারো কাছে দখলের বৈধ দলিল থাকে, তাহলে তিনি আমাদের সংস্থা বা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত