সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৩:৫১ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত আসামি মো. হকসাব (২৭)সহ চারজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাব–১৫, কক্সবাজার ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোরারগঞ্জ থানা–পুলিশের আবেদনের ভিত্তিতে শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর থানার লাবণী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে হকসাবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জোরারগঞ্জ থানাধীন খিলমুরালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. হকসাব (২৭), একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আবু সাইদ (২৭), মেহেদীনগর গ্রামের আবুল কাশেমের ছেলে ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬) এবং পূর্ব হিঙ্গুলী কদমতলা গ্রামের ওবাইদুল হকের ছেলে এমরান হোসেন (২৬)।
অভিযান শেষে র্যাব–১৫ গ্রেপ্তারকৃতদের র্যাব–৭, সিপিসি–১, ফেনী ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে হকসাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর গোপন হেফাজত থেকে দুটি ওয়ান শুটারগান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাবের তথ্যমতে, হকসাবের বিরুদ্ধে একটি মাদক মামলায় এক বছরের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা, আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং মোট ২৪টি মামলার রেকর্ড রয়েছে। অন্য তিনজনও জোরারগঞ্জ থানার একাধিক মামলার এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “হকসাব দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। র্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত