মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ পিএম
হাটহাজারীতে যানজট রাঙ্গামাটি ও খাগড়াছড়ি আঞ্চলের জন্য বিষফোঁড়া। এর থেকে নিরসনে সবার সম্মিলিত প্রচেস্টা থাকা জরুরী। যার যার অবস্থান থেকে যানজট নিরসনে কার্যকরী ভূমিকা রয়েছে। হাটহাজারীতে যোগ দেয়ার পরেই যানজট প্রধান অভিযোগের কথা জেনেই সরেজমিনে প্রদক্ষিণ শেষে যানজটসৃষ্টিকারীদের যানজট সৃষ্টিতে কি সমস্যা তা বুঝিয়ে দেয়া ছাড়াও সকলকে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। তবে পরবর্তীতে কোন সতর্ক কিংবা নোটিশ নয় তাদের বিরুদ্ধে এমনভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে যা সারাজীবন মনে থাকবে। সোমবার (১১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনকল্পে সকল পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আক্ষেপ করে বলেন, যানজটে নিরসনে সব শ্রেণীপেশার মানুষ বিভিন্ন মত পেশ করেন কিন্তু যখনি অভিযান চালানো হয় তখন ঠিক তাদের মধ্য থেকেই তদবির আসে যা কোন কাজের সফলতাকে বাঁধা সৃষ্টি করে। আর এমন হলে যানজট নিরসনে সভার পর সভা করেও ফলাফল হবে শূন্য।
উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ মোসলেম উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শামসুদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ন. ম জিয়াউল হক চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাহ, কামালপাড়া যুব সংঘের সভাপতি মোঃ ওসমান গনি, বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আব্দুস শুক্কুর, ট্রাক ইউনিয়ন সমিতির সভাপতি মোঃ ইলিয়াছ, সিএনজি টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াছ, জাগৃতি সভাপতি মোঃ ওসমান প্রমুখ।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত