সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৩:৫৩ এএম
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, নারীনেত্রী, শিশু সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম বাংলাদেশে শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর উপদেষ্টা পাশাপাশি নারী অধিকার সংরক্ষণে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমৃত্যু সংগ্রাম করে গেছেন অধ্যাপক মাহফুজা খানম। তাঁর মৃত্যুতে জাতি
সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক বীরাঙ্গনাকে হারালো। তাঁর অভাব সহজে পুরণ হবার নয়। বাকবিশিস নেতৃবৃন্দ প্রয়াত অধ্যাপক মাহফুজা খানমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা বাজার গার্লস স্কুলে পড়েছেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রাবস্থায় তিনি ছাত্র ইউনিয়নের নেত্রী ছিলেন ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ঢাকা ইডেন কলেজ ও বদরুন্নেছা কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন । তিনি মনিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ১৫তম অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক মাহফুজা খানম এশিয়াটিক সোসাইটির সভাপতির ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। তিনি শিশুসংগঠন খেলাঘর আসরের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার মানিকগঞ্জ সমিতি, পেশাজীবি নারী সমাজ এবং বিশ্ব শিক্ষক সমিতি সফেডারেশন (FISE) সহ বেশ কয়েকটি সংগঠনের সভাপতি। তিনি ইতিহাস একাডেমির নির্বাহী কমিটির সহ-সভাপতি। ২০০৯ সালে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আমৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটরের সদস্য হিসেবে আছেন। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।দুই পুত্র ও এক মেয়ে সন্তান আছেন। তিনি বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদের জীবনসঙ্গী।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত