প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়তে সন্দ্বীপে যুব দিবস পালিত

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০২:৪৩ পিএম, ২০২৫-০৮-১৫    130

প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়তে সন্দ্বীপে যুব দিবস পালিত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।

যুব দিবসে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি ঘিরে অনুষ্ঠিত হয় যুব র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। বিশেষ অতিথি ছিলেন একে এম সফিকুল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ, সন্দ্বীপ থানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও সন্দ্বীপ অফিসার্স ক্লাবের আজীবন সদস্য ডা. ফজলুল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মানস নন্দী, সেনেরহাট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জসীম উদ্দিন বাবলু, সফল উদ্যোক্তা ফেরদৌস আহম্মদ কৌশিক এবং SDI সম্পৃতি প্রকল্পের প্রতিনিধি সিরাজুল ইসলাম।

সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (চ:দা:) আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম।

আয়োজনে অংশ নেওয়া বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। বিশেষ করে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব।

অনুষ্ঠান শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ এবং অংশগ্রহণকারী যুবদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

রিটেলেড নিউজ

‘ছায়া মন্ত্রিসভা’ কী, এটি কতটুকু কার্যকর

‘ছায়া মন্ত্রিসভা’ কী, এটি কতটুকু কার্যকর

দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ আলোচনায় এসেছে ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ‘ছায়া মন্ত্রিসভা’। বিএনপির সরকা... বিস্তারিত

মোবাইল ব্যবহার নিয়ে যে পরামর্শ জয়া আহসানের

মোবাইল ব্যবহার নিয়ে যে পরামর্শ জয়া আহসানের

মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। তাই সম্ভব হলে এবং ... বিস্তারিত

স্মার্ট সন্দ্বীপ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই - আমজাদ হোসেন

স্মার্ট সন্দ্বীপ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই - আমজাদ হোসেন

সন্দ্বীপে ‘কারিগরি শিক্ষা: রাজনীতিবিদদের করণীয় ও টেকসই উন্নয়নের রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে স্মা... বিস্তারিত

একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম

একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম

ডেস্ক রিপোর্ট

একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বাধিক ১০টি মোবাইল ফোন সিম ব্যবহার করতে পারবেন। এর ... বিস্তারিত

প্রযুক্তির সম্ভাবনার মাঝে প্রতারণার ভয়াল ছায়া

প্রযুক্তির সম্ভাবনার মাঝে প্রতারণার ভয়াল ছায়া

ডেস্ক রিপোর্ট

শুনতে কল্পবিজ্ঞান মনে হলেও, এখন আর তা শুধুই কল্পনা নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ভয়েস ক্লোনি... বিস্তারিত

এক এনআইডিতে সর্বোচ্চ ১০ সিম, অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রারের সময়সীমা ৩০ অক্টোবর

এক এনআইডিতে সর্বোচ্চ ১০ সিম, অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রারের সময়সীমা ৩০ অক্টোবর

ডেস্ক রিপোর্ট

একজন গ্রাহক এখন থেকে এক জাতীয় পরিচয়পত্রে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন। এর বেশি সি... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত