সন্দ্বীপে বিএনপির দোয়া মাহফিলে ডা. শাহাদাত নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক    ০৮:০৪ পিএম, ২০২৫-০৮-১৫    57

সন্দ্বীপে বিএনপির দোয়া মাহফিলে ডা. শাহাদাত  নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার বিজয়ের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।”

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর সন্দ্বীপ উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে ফিরে আসতে পারি, তাহলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না বিভাজন কিংবা দমন-পীড়ন।”

এ সময় তিনি সন্দ্বীপের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকুন। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে, জুলাই-আগস্টে গণআন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।

বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে ডা. শাহাদাত বলেন, “দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন লড়াই করেছেন। বিদেশে চলে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছিলেন, ‘আমি মরব বাংলাদেশে, বাঁচব বাংলাদেশে।’ তাঁর এই ত্যাগই তাঁকে দেশের সবচেয়ে সাহসী নেত্রীতে পরিণত করেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক নিঝুম খান, সদস্য সচিব এম এ আজিজ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আফসার এবং ছাত্রদলের উপজেলা সদস্য সচিব মো. শহীদ প্রমুখ।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত