বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের দলীয় ত্যাগ ও নেতৃত্বগুণ আলোচনায়

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ১১:৪৩ পিএম, ২০২৫-০৮-১৫    484

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের দলীয় ত্যাগ ও নেতৃত্বগুণ আলোচনায়

আশির দশকের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রামের রাজনীতিতে বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাঁকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক করার দাবি জোরালো হচ্ছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।

বেলায়েত হোসেন আশির দশকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের ছাত্র সংসদের জিএসও ছিলেন। পরে সন্দ্বীপ উপজেলা বিএনপির সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি, নির্বাচিত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

দলের পক্ষ থেকে নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তিনি চারবার কারাবরণ করেছেন। ওমানে অবস্থানকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভা আয়োজনের কারণে সেখানেও তাঁকে কারাবরণ করতে হয়েছে।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে “মিথ্যা ও বানোয়াট” দুর্নীতির খবর প্রকাশিত হলে তিনি দৈনিক পূর্বকোণের মালিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন, যা এখনো বিচারাধীন।

দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি তিনি নেতাকর্মীদের খোঁজখবর রাখা, অসুস্থদের হাসপাতালে দেখতে যাওয়া এবং সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘদিন আন্দোলন- সংগ্রামে থেকেছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির একাধিক নেতা জানান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় প্রতি তাঁর নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তাঁকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জোরালো হয়েছে। তাঁদের মতে, এ সিদ্ধান্ত দলকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত