মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৫ পিএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে হবে। শিক্ষার মাধ্যমে তাদের ভালো মানুষ হিসেবে তৈরি করাই মূল লক্ষ্য হওয়া উচিত।”
শুক্রবার (১৫ আগস্ট) সন্দ্বীপের নুরুল মোস্তফা ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়।
মেয়র শাহাদাত হোসেন বলেন, “শিক্ষা তখনই সার্থক, যখন তা সমাজের কাজে আসে। শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এখন শিক্ষিত মানুষের অভাব নেই, ভালো মানুষের অভাব রয়েছে—এই শূন্যতা পূরণ করতে হবে।”
ডা. শাহাদাত আরও বলেন, “একজন উচ্চশিক্ষিত ডাক্তার যদি দরিদ্র মানুষের চিকিৎসায় এগিয়ে না আসে, তাহলে তার শিক্ষা মূল্যহীন। একইভাবে, মেধাবী কোনো দরিদ্র শিক্ষার্থী যদি একজন শিক্ষকের সহায়তা না পায়, তাহলে সেই শিক্ষকের জ্ঞানও সমাজে সুফল বয়ে আনবে না।”
শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর গ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের রক্ষায় অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অনুপস্থিতির পেছনের কারণ খতিয়ে দেখা জরুরি।”
দেশগঠনে শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে চসিক মেয়র বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া সবসময় তরুণদের সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে আজকের শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল মোস্তফা।
সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীন হায়াত প্রমুখ।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত