মীরসরাইয়ে ‎দেড় হাজার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাজিব মজুমদার    ০৯:২৭ পিএম, ২০২৫-০৮-১৭    57

মীরসরাইয়ে ‎দেড় হাজার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থী ও স্থানীয় মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এমরান হোসেন শামীমের উদ্যোগে রবিবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণীকক্ষে এ কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মীরসরাই। এসময় সংগঠনের পক্ষ থেকে স্লোগান উচ্চারিত হয়— “রক্ত দানে নাহি ভয়, নতুন সম্পর্ক সৃষ্টি হয়”।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এমরান হোসেন শামীম বলেন, “রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য খুব জরুরি। বিশেষ করে শিক্ষার্থীরা যদি শুরুতেই নিজের রক্তের গ্রুপ জেনে রাখে, ভবিষ্যতে প্রয়োজনে দ্রুত চিকিৎসা নিতে ও রক্ত দিতে সুবিধা হবে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সমাজে রক্তদানের সংস্কৃতি গড়ে উঠবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিনামূল্যে রক্তের গ্রুপ জেনে খুশি হয়েছে। আমি মনে করি, এ উদ্যোগ শিক্ষার্থীদের মানবিক কাজে উৎসাহিত করবে।”
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। গ্রামে-গঞ্জে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক নুরুল আলম, উদয়ন ক্লাবের সভাপতি সালেহ উদ্দিন ডিপটি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোতাহের হোসেন রাসেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ কালা, যুবদলের সদস্য রেজাউল করিম হক সাবসহ স্থানীয় ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত