মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫০ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে খণ্ডবিখণ্ড লাশ উদ্ধারের এক বছর পর সেই হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের ১৩ আগস্ট জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার পাদদেশ থেকে এক যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের পরিবার জানান, এটি নিখোঁজ সায়েদ আলম প্রকাশ সাঈদ (৩৫)-এর লাশ। ৫ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে এক বছরেরও বেশি সময় ধরে পুলিশ তথ্যপ্রযুক্তি ও ডিএনএ পরীক্ষার সহায়তা নেয়। অবশেষে চলতি বছরের
১১ আগস্ট এজাহারভুক্ত আসামি মো. ইমাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তিনি প্রথমে হত্যার কথা স্বীকার করেননি। পরে জিজ্ঞাসাবাদে ঘটনাটি জানাজানি হয় তাঁর শ্বশুর মো. জসিমের কাছে। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে পুরো হত্যার নেপথ্য কাহিনি প্রকাশ করেন।
পরবর্তীতে র্যাব–১১-এর সহায়তায় ১৫ আগস্ট নোয়াখালীর চাটখিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অপর আসামি মো. শাকিবকে (২১)। আদালতে দেওয়া জবানবন্দিতে শাকিব স্বীকার করেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরেই তিনি সায়েদ আলমকে হত্যা করেছেন।
জবানবন্দিতে শাকিব জানান, সায়েদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ছিল। তবে সায়েদ তাঁকে চুরির অপবাদে মারধর করেন এবং একবার তাঁর শিশু সন্তানকে আটকে রেখে শ্বাশুড়ির কাছ থেকে টাকা আদায় করেন। এতে তাঁর মনে গভীর ক্ষোভ জন্ম নেয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাত ১১টার দিকে শ্বশুরবাড়ির খামারে ইমামের মাধ্যমে সায়েদকে ডেকে নেওয়া হয়। সেখানে মাদক সেবনের একপর্যায়ে সায়েদ নেশাগ্রস্ত হয়ে পড়লে শাকিব পেছন থেকে ধারালো রামদা দিয়ে তাঁকে আঘাত করেন। এতে সায়েদের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁকে আবার কোপ দেন শাকিব। এ সময় ইমাম হোসেন তাঁর গলা কেটে হত্যা করেন। এরপর দুজন মিলে লাশ বস্তায় ভরে সোনাপাহাড় এলাকায় ফেলে রাখেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন,“দীর্ঘ তদন্তের পর এ মামলার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।”
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত