সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৩:৫২ এএম
খায়রুল ইসলাম, সীতাকুণ্ড :
জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে সীতাকুণ্ডে আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, সমবায় কর্মকর্তা অঞ্জুমান আরা বেগম, সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর, কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. মনিরুল ইসলাম এবং ইপসার মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ।
আলোচনা শেষে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে মো. জহির উদ্দিন ভূঁইয়া ও মো. বাপ্পিকে ক্রেস্ট দেওয়া হয়। পরে পোনা মাছ অবমুক্তের মধ্য দিয়ে জাতীয় মৎস্য দিবসের উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন মৎস্য অফিসের কর্মচারী সাবরিনা। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইমাম হোসেন স্বপনসহ স্থানীয় সাংবাদিক ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথি ফখরুল ইসলাম বলেন, “মৎস্য আমাদের প্রতিদিনের খাবারের বড় অংশ। মাংসের তুলনায় মাছ সস্তা হওয়ায় সবাই প্রতিদিন মাছ খেয়ে থাকেন। তাছাড়া মাছ চাষের মাধ্যমে দেশে হাজারো বেকার যুবক স্বাবলম্বী হচ্ছেন। অল্প পুঁজিতে এটি লাভজনক ব্যবসা।”
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত