মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৫ পিএম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
সাংবাদিকতা চাইলেই করা যায় না। তথ্যবহুল বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চ্যালেঞ্জ নিতে হয়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় এ পেশায়। এ জন্যই বলা হয় সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা। রোববার ১৭ আগষ্ট হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় বর্ষপূর্তিতে বক্তারা এসব কথা বলেন।
পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আর জে এফ'র চেয়ারম্যান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক, এস এম জহিরুল ইসলাম।
সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ সাংগঠনিক মোঃ আবু নোমান
ও দপ্তর সম্পাদক এইচ এম এরশাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, দৈনিক নয়া বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এনায়েত উল্লাহ, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, বর্তমান সিনিয়র সহ সভাপতি শিমুল মহাজন, চবি সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, এবি পার্টি'র ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল দিদারুল আলম পিএসসি (অবঃ), আরজেএফ চটগ্রাম মহানগরের আহবায়ক ও দৈনিক ঘোষণার বিভাগীয় প্রধান মোঃ কামাল উদ্দীন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, জামায়াতে ইসলাম বাংলাদেশের পৌরসভা আমীর মাস্টার মাহমুদুল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েব।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক কে এম মনজুরুল হক জাহেদ ও সদস্য সচিব সুমন পল্লবের সার্বিক পরিচালনায় শুরুতে কোরান, গীতা ও ত্রিপিটক পাঠ করেন যথাক্রমে হাফেজ মোঃ আসিফ আলি, রিমন মুহুরী ও লিখন বড়ুয়া। দিবসটি উপলক্ষে অতিথিরা কেক কাটার পাশাপাশি ঐক্য নামে একটি স্মারক গ্রন্থের উম্মোচন করেন অতিথিরা। এ ছাড়া সবচেয়ে আকর্ষণীয় ছিল শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, কৃষি, মানবসেবাসহ সতের ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা এবং হাটহাজারী উপজেলার দশজন সাংবাদিককে সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়। অপরদিকে অনুষ্ঠান চলাকালীন নবতরুণ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় করা হয়। বক্তারা হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদকে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, এ সংগঠনের নেতৃবৃন্দগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যেভাবে নিজেদের জড়িয়ে রাখে তা সত্যিই প্রশংসনীয়। যে কোন প্রয়োজনে সংগঠনের পাশে থাকবেন বলেও জানান অতিথিরা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সহকারী প্রকৌশলী সালমা খাতুন, এবি পার্টির জেলা সমন্বয়ক সাংবাদিক ন.ম জিয়াউল হক চৌধুরী, রাজনীতিবিদ আসলাম মোর্শেদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুছা, উত্তর মাদার্শা প্যানেল চেয়ারম্যান কাজী আবু তালেব, হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান মোঃ গিয়াস উদ্দিন, মির্জাপুর ইউনিয়নের জামায়াত নেতা নুর খালেক শহিদ, গাউছিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য মোঃ হোসাইন খোকন, জাগৃতির সভাপতি এম ওসমান, সম্পাদক সোহেল রানা, কামালপাড়া যুব সংঘের সভাপতি ওসমান, হালদা নদীর ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মোঃ শফি, ফতেপুর ইউনিয়নের সাবেক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকের হোসেন,ফতেপুর এম.আই সিনিয়র মাদরাসার সভাপতি মোঃ সোহেল, ফটোজার্নালিস্ট ও ফটো ফ্রিল্যান্সার জিয়াউল হক জাহেদ ও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ বক্তব্য রাখেন। সভা শেষে অতিথিরা সংগঠনের নেতৃবৃন্দদের উত্তরীয় পরিয়ে দেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত