মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
খায়রুল ইসলাম, চট্টগ্রাম:
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম জেলা প্রশাসন নিয়েছে এক নতুন উদ্যোগ—ইউনিয়ন পর্যায়ে গণশুনানি। এর অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই আয়োজন।
আয়োজন করে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, এলজিআরডি প্রকৌশলী মো. আলমগীর বাদশা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে ৩৬টিতে জনপ্রতিনিধি নেই। এ পরিস্থিতিতে জনগণের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের এই কার্যক্রমকে ‘ব্যতিক্রমী’ মনে করছেন স্থানীয়রা।
দিনব্যাপী গণশুনানিতে সলিমপুর ইউনিয়নের সাধারণ মানুষ ১৫ জন মোট ২৫টি সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। ভূমি সংক্রান্ত জটিলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন, রাস্তা মেরামত, বিদ্যুৎ সংযোগ, আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ—প্রধানত এসব বিষয় উঠে আসে আলোচনায়। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং জটিল সমস্যাগুলোর সমাধানে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক প্রতি বুধবার কার্যালয়ে গণশুনানি করেন। তবে এবার কার্যক্রম মাঠপর্যায়ে এনে জনগণের কাছে পৌঁছে দেওয়া—এটি প্রশাসনিক সেবার নতুন মাত্রা যোগ করেছে।
গণশুনানিতে
বক্তব্য রাখতে
গিয়ে জেলা
প্রশাসক ফরিদা
খানম বলেন,
“জনগণের সমস্যা সমাধান করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। মানুষকে সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন তাদের দোরগোড়ায় যাবে—এটাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানের শুরুতে তিনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি জারুল গাছের চারা রোপণ করেন। পরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওইদিন ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জেলে পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
গণশুনানিতে অংশ নেওয়া সাধারণ মানুষ এই উদ্যোগকে যুগান্তকারী বলে উল্লেখ করেন। তাঁদের মতে, আগে সমস্যার সমাধানে দফতরে দফতরে ঘুরতে হতো, এখন জেলা প্রশাসক নিজে এসে কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন—এটি সত্যিই প্রশংসনীয়।
সলিমপুর ইউনিয়নে অনুষ্ঠিত এই গণশুনানি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের প্রত্যাশা পূরণের এক বাস্তব পদক্ষেপ। স্থানীয়দের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ইউনিয়ন পর্যায়ে সুশাসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত