মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর সিআরবি এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি নাসিম ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি চক্রান্তকারীরা এখনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই স্বেচ্ছাসেবক দলের কর্মীদের আরও সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এ নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরওয়ার উদ্দীন সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব মো. আকবর আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম বাবুল। এতে আরও বক্তব্য রাখেন সোলাইমান রাজ, ইউচুপ তালুকদার, আলাউদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর এলাহী, খালেকুজ্জামান রাশেদ, জিয়াউল হাসনাত ফরহাদ, শাওন উদ্দিন রকি, আশরাফুল হক হারুন, এস এম আবু মুনসুর, ইমরান চৌধুরী, এডভোকেট ইউসুফ আলম মাসুদসহ অনেকে।
অনুষ্ঠানে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ছাড়াও সাতটি উপজেলা ও নয় পৌরসভার নেতাকর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড ও মিছিল নিয়ে যোগ দেন। উচ্ছ্বাস, শ্লোগান ও মিছিলের সমারোহে পুরো অনুষ্ঠান এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত