মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আজ বুধবার (২০ আগস্ট) জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বর্ষব্যাপী ‘তারুণ্যের উৎসব’ কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। তরুণদের সম্পৃক্ত রেখে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগের প্রশংসা করা হয়। প্রতিটি সরকারি দপ্তরকে নিজস্ব বার্ষিক ক্যালেন্ডার তৈরি করে জেলা প্রশাসকের কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে। পাশাপাশি সাম্প্রতিক ডেঙ্গু প্রাদুর্ভাবের প্রেক্ষিতে মশা নিধনে স্প্রে কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া যুব উন্নয়ন, কৃষি, পল্লী উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্প, ইসলামিক ফাউন্ডেশন ও স্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিটি দপ্তরকে আরও সমন্বিতভাবে ও সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় ঋণ আদায়, কৃষকদের উন্নত বীজ সরবরাহ, মডেল মসজিদ নির্মাণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিদ্যুৎ বিল পরিশোধ, ভোটার তালিকা হালনাগাদ ও যৌন হয়রানি প্রতিরোধসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত