মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা, বারইয়ারহাট ও মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র্যালি বের করা হয়।
র্যালি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে এবং মীরসরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব
গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহীনুল ইসলাম স্বপন, মেজবাহ উদ্দিন মানিক, মহিউদ্দিন, রফিকুল ইসলাম, যুবদল নেতা কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন, মীরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, “বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার পিআর পদ্ধতির অজুহাত তুলে নির্বাচন বিলম্বিত করছে। গত ১৭ বছর ধরে একতরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টরা গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছে। আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।” তিনি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত