সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১১:০৪ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের উদ্যোগে একটি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে তরুণদের দেশ ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা মজলিশে শুরার সদস্য ও উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা। সভাপতিত্ব করেন যুব বিভাগ, জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ কাউছার মনির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানব জীবনের তিনটি সময়ের মধ্যে যৌবনকাল সর্বশ্রেষ্ঠ। এ সময় মানুষ নিজেকে গড়ার পাশাপাশি জাতির জন্য অবদান রাখার সর্বোত্তম সুযোগ পায়।” তিনি আরও বলেন, “সুরা তাওবায় আল্লাহ বলেন—‘তোমরা তরুণ ও বৃদ্ধ সকল অবস্থায় বেরিয়ে পড় এবং তোমাদের মাল ও জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ কর। এটাই তোমাদের জন্য উত্তম পন্থা, যদি তোমরা বুঝ।’”
তিনি যুব সমাজকে সততা, ন্যায় ও কল্যাণের পথে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানিয়ে বলেন, “আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দিবে যুবকরাই। তাই দেশের এই ক্রান্তিকালে তারাই কাণ্ডারীর ভূমিকা পালন করবে। যুবকদের দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে দেশ গড়া সম্ভব। জুলাই অভ্যুত্থানেই তারা তা প্রমাণ করেছে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান।
সমাবেশে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ওমর ফারুক।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্à... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলà¦... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত