চট্টগ্রামে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহবান সিএমইউজে ও চট্টগ্রাম প্রেসক্লাবের

ডেস্ক রিপোর্ট    ১২:২৬ এএম, ২০২৫-০৮-২৩    29

চট্টগ্রামে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহবান সিএমইউজে ও চট্টগ্রাম প্রেসক্লাবের

গত বুধবার সন্ধ্যায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানায় দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক আবদুল কাইয়ুম ও দৈনিক যায় যায় দিনের সাংবাদিক সাহিদুল ইসলাম মাসুমের সাথে অসৌজন্যমূলক আচরন করেছে পুলিশ। একই দিন  বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এ প্রচারিত একটি সংবাদের প্রতিবাদে সিএমপির পক্ষ থেকে দেয়া অপ্রয়োজনীয়ভাবে কঠোর ভাষা প্রযোগের মাধ্যমে হুমকী প্রদান অনভিপ্রেত ও উদ্বেগজনক  মনে করছে সিএমইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, নির্বাহিী সদস্য মুস্তফা নঈম ও গোলাম মাওলা মুরাদ বলেন, আমরা মনেকরি এসব ঘটনা মুক্ত ও অবাধ গণমাধ্যমের পরিবেশকে বিঘ্নিত করছে। 

গণমাধ্যম, পুলিশ কিংবা অনান্য সংস্থাগুলো নিদির্ষ্ট  আইন ও নীতিমালা দ্বারা পরিচালিত হয়। সুতারাং নিজ নিজ পেশার আইন ও নীতিমালা যথাযথভাবে প্রতিপালনের এবং অন্য সংস্থার আইন ও নীতিমালার প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে সবার জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এরমধ্যে গণমাধ্যমকর্মীদের যেহেতু অনেকটা অনিরাপদ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়, তাই সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরগুলোর উচিত সাংবাদিকদের জন্য নিরাপদ ও ভয়হীন পরিবেশ সৃষ্টি করা। 

 গত বুধবার সংগঠিত ঘটনার প্রেক্ষিতে সিএমইউজে নেতৃবৃন্দ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনা অবহিত করে এর প্রতিকারের দাবি জানান।এর প্রেক্ষিতে সিএমপি কর্তৃপক্ষ কঠোর অবস্থান থেকে সরে আসার আশ্বাস দিয়ে সাংবাদিকদের সাথে আলোচনার আগ্রহের কথা জানান। কিন্তু দু:খজনক হচ্ছে, পতিত ফ্যাসিবাদের সহযোগীরা এই ঘটনাকে পূজিঁ করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। সিএমপি’র বিবৃতির প্রতিবাদের আড়ালে ছাত্র-জনতার উপর চালানো গণহত্যার উস্কানীদাতা, হত্যা মামলার আসামী কথিত সাংবাদিক নামধারীদের নেতৃত্বে দলীয় শ্লোগান দিয়ে সমাবেশ হয়েছে, যা সরকার বিরোধী অপতৎপরতার অংশ কিনা খতিয়ে দেখা প্রয়োজন।

মূলত: সাংবাদিকতার নাম- পরিচয়ের আড়ালে এই চক্রটি পতিত সরকারের নেতাদের নির্দেশে পরিস্থিতি অস্থিতিশীল করার সূগভীর চক্রান্তে লিপ্ত আছে। আমরা মনেকরি পতিত ফ্যাসিস্টের সহযোগীদের আইনের আওতায় না আনার কারণে সিএমপির বিবৃতিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পতিত ফ্যাসিবাদের পক্ষে নতুন করে বয়ান তৈরীর দু:সাহস দেখাচ্ছে। অবিলম্বে এসব মামলার আসামী গণ-হত্যার উস্কানীদাতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।  একই সাথে বিগত জুলাই বিপ্লবের পক্ষে ভূমিকা পালনকারী দেশ প্রেমিক সাংবাদিকদেরকে এই সব চক্রান্তের বিষয়ে সজাগ থাকার আহবান জানাচ্ছি।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত