মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল মো. দিদারুল আলম, পিএসসি (অব.) বলেছেন, এবি পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের তিন মূলনীতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে। হাটহাজারীসহ সারাদেশে মানুষের আস্থা অর্জনই এবি পার্টির লক্ষ্য। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এবি পার্টির পক্ষে গনজোয়ার তৈরী হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকলে অবশ্যই হাটহাজারীতে এবি পার্টির ঈগল মার্কার বিজয় সুনিশ্চিত।
হাটহাজারীতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নবগঠিত কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ ২৩ আগস্ট শনিবার বিকালে হাটহাজারী এবি পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এবি পার্টি হাটহাজারী শাখার আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী, এবি পার্টির খাগড়াছড়ি জেলা সমন্বয়ক ফারজানা আক্তার এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ফরিদ।
এবি পার্টি হাটহাজারী শাখার সদস্য সচিব মো. রিদুয়ানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলার যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ জয়নুল আবেদীন, অধ্যাপক মো. আওয়াল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, হোসাইন আল মাহমুদ, সাইফুল ইসলাম ফারুক, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ শহিদুল্লাহ, এবি পার্টির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোলায়মান পাশা এবং হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম প্রমুখ।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত