চট্টগ্রাম-০৩ সন্দ্বীপ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূইয়া মিল্টন

নিজস্ব প্রতিবেদক    ০৬:০৭ পিএম, ২০২৫-০৮-২৫    49


চট্টগ্রাম-০৩ সন্দ্বীপ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  মিজানুর রহমান ভূইয়া মিল্টন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাকপ্রস্তুতি হিসেবে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ ) আসনে রাজনৈতিক মহড়া তীব্র হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও বিভিন্ন  দলের একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। ২০২৬ সালের অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সন্দ্বীপ আসনে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠে চষে বেড়াচ্ছেন, অংশ নিচ্ছেন দোয়া মাহফিল, সামাজিক অনুষ্ঠান ও উঠান বৈঠকে। আওয়ামী লীগ মাঠে না থাকায় এ আসনে এবার বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি অন্যান্যদল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বেড়েছে।বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

২০১৫ সালে তার বিরুদ্ধে দায়ের হয় একটি মামলা—অভিযোগ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা। এ বিষয়ে মিল্টন ভূঁইয়া দাবি করেন, এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা। মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ ৯ বছর নির্বাসনে থাকলেও তার রাজনৈতিক কর্মকাণ্ড থেমে থাকেনি।

প্রবাস জীবনে থেকেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ছিলেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিএনপির আন্তর্জাতিক অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্কসহ বিভিন্ন শহরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশের রাজনৈতিক সংকট, ভোটাধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেছেন।

তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কূটনৈতিক সহায়তা আদায়ে ভূমিকা রাখেন। স্টেট ডিপার্টমেন্ট, রাইট টু ফ্রিডম, হোয়াইট হাউস এবং বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশের সংকট বিষয়ে তথ্য ও প্রমাণ উপস্থাপন করেছেন।

সরকার পতন আন্দোলনের সময় সন্দ্বীপে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আইনি সহায়তা, পরিবারের খোঁজখবর ও নৈতিক সহযোগিতা প্রদান করে তিনি প্রমাণ করেছেন—নেতা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ থাকেন না, প্রয়োজনে কর্মীদের পরিবারের মতো পাশে দাঁড়ান। দেশে ও প্রবাসে সমান তৎপর থেকে তিনি রাজনৈতিকভাবে এক শক্তিশালী ও আস্থাভাজন নেতার অবস্থান গড়ে তুলেছেন।
 দল ও নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল অবিচ্ছিন্ন। বর্তমানে তিনি সরাসরি মাঠে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং সন্দ্বীপের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াচ্ছেন।

জনসংযোগ, সামাজিক যোগাযোগ এবং স্থানীয় মানুষের সঙ্গে গভীর সম্পর্ক তৈরির মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকায় শক্ত অবস্থান তৈরি করেছেন। উন্নয়ন ভাবনা, মানবিক উদ্যোগ এবং আন্তরিক রাজনৈতিক আচরণে মিল্টন এখন সন্দ্বীপবাসীর কাছে আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত