মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪ এএম
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট পাস’ চালুর দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদুল কাদির।
শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এমন কোনো চুক্তি হয়নি, যা দেশটিকে ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দিতে বাধ্য করে।
জাম্ব্রি অভিযোগ করেন, কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান হাইম হিলমান আব্দুল্লাহ বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনকে ভিত্তি করে দাবি করেছেন যে তিনি (মন্ত্রী) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট পাস’ চালুর বিষয়ে সম্মত হয়েছেন—যা সম্পূর্ণ ভুল।
মন্ত্রী বলেন, “মালয়েশিয়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। হাইম হিলমানের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। একজন একাডেমিক হিসেবে সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়া উচিত, বিভ্রান্তি ছড়ানো নয়।”
এ সময় তিনি সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য ভ্রান্ত তথ্য প্রচারের সংস্কৃতি বন্ধ করতে হবে।
এর আগে হাইম হিলমান টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করেছিলেন, মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।
তবে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ওই পোস্টে বলা হয়, এ ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা দেশটির দ্রুতবর্ধনশীল অর্থনীতিতে উচ্চক্ষমতাসম্পন্ন চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
সেদিন কুয়ালালামপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রির বৈঠক হয়। আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আলোচনায় মন্ত্রী নীতিগতভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা চালুর বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেও, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তা এখনও উন্মুক্ত হয়নি।
ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্... বিস্তারিত
রাতভর ৮০টি যুদ্ধবিমান থেকে ইরান জুড়ে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ হ... বিস্তারিত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বেশ জোর দিয়েই বলছে, দীর্ঘস্থায়ী লড়াই চ... বিস্তারিত
ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাতজন প্রবাসী নিহত হয়েছে... বিস্তারিত
গাউসিয়া কমিটি বাংলাদেশ আল বিদায়া সানাইয়া (ওমান) শাখা ও ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নব... বিস্তারিত
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত