নাটকে ভেসে বেড়াচ্ছেন তটিনী

ডেস্ক রিপোর্ট    ০৬:২৭ পিএম, ২০২৫-০৮-২৫    32

নাটকে ভেসে বেড়াচ্ছেন তটিনী

দেশীয় শোবিজের তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ে অনবদ্য অভিনয় আর মায়াবী উপস্থিতির ঝলকে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। একের পর এক নাটকে অভিনয় করে জনপ্রিয়তাও পেয়েছেন বেশ।

তবে ছোটবেলায় তটিনীর স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন। চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল তাঁর। মেডিকেলে ভর্তি পরীক্ষায় নীলফামারী মেডিকেলে পড়ার সুযোগও পেয়েছিলেন। কিন্তু বরিশালের মেয়ে তটিনীর ইচ্ছা ছিল বরিশাল মেডিকেলে পড়ার। সেখানে সুযোগ না পাওয়ায় আর চিকিৎসক হওয়ার পথ বেছে নেননি তিনি। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।

পড়াশোনার ফাঁকে বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে তাঁর অভিষেক। সেটা ছয় বছর আগে। এরপর ওয়েব ফিল্ম, ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে বড় পর্দায় সুযোগ পেলেও থিতু হয়েছেন নাটকেই।

তটিনী বলেন, “বড় পর্দায় নিয়মিত হওয়া নিয়ে এখনো তেমন ভাবছি না। কারণ, এর জন্য যে অভিজ্ঞতা আর প্রস্তুতি দরকার, তা আমার হয়েছে বলে মনে করি না। নাটক শুরু করেছি বেশি দিন হয়নি। দর্শকের কাছে নাটকেই আরও পরিচিত হতে চাই। ভালো গল্প আর শক্তিশালী চরিত্রে কাজের সুযোগ পেলে সিনেমায় অভিনয় করব—তবে সেটা পরে।”

বর্তমানে নাটকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তরুণ তারকা।

রিটেলেড নিউজ

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ-বিক্ষোভের কথা। ... বিস্তারিত

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক প... বিস্তারিত

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

শামছুল আরেফিন শাকিল :বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্... বিস্তারিত

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ ... বিস্তারিত

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছা... বিস্তারিত

ভোট দিতে পারছেন না, যা বললেন তাসনিয়া ফারিণ

ভোট দিতে পারছেন না, যা বললেন তাসনিয়া ফারিণ

দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করতে দেশ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত