মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
বলিউড অভিনেত্রী ডেইজি শাহ জানালেন, বিয়ে না করেও তিনি ভালো আছেন। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, এখন যে ধরনের পুরুষদের তিনি দেখছেন, তাঁদের দেখে বিয়ে করতে ইচ্ছে করে না।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে খোলামেলা কথা বলেন ডেইজি। তিনি বলেন, “আমি নিরাপদ ও আত্মনির্ভরশীল। সুতরাং কোনো পুরুষের প্রয়োজন নেই।”
ডেইজি জানান, জীবনে যেসব পুরুষ এসেছেন, তাঁরা সব সময় তাঁর পরিবারের ‘পুরুষ’ হতে চেয়েছেন, যা তাঁর মোটেও পছন্দ হয়নি। “আমি যাদের সঙ্গে পরিচিত হচ্ছি, তাঁদের অনেকেই শক্তিশালী নারীদের সহ্য করতে পারে না। তাঁদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করে,” বলেন তিনি।
আগের দিনের প্রেক্ষাপট তুলে ধরে অভিনেত্রী বলেন, তখন ‘সেটেল’ মানে ছিল একজন নারীকে বিয়ে দিয়ে আর্থিক নিরাপত্তা দেওয়া। সন্তান নেওয়া। কিন্তু সময় বদলেছে। মেট্রোপলিটন শহরের নারীরা অনেকটাই ভিন্ন মানসিকতায় এগোচ্ছেন, যদিও ছোট শহরে এখনো পুরোনো ধারণা কাজ করছে।
ডেইজি জানান, আগে বিয়ের জন্য তাঁর মা ও বোন চাপ দিতেন। তবে কাকা বলেছিলেন, “সে তো স্বাধীন মেয়ে। নিজের জন্য ভালো করছে, তাহলে কেনই বা সে সেটেল হবে।” এখন মা-ও মেনে নিয়েছেন মেয়ের এই সিদ্ধান্ত।
সালমান খানের হাত ধরে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় ডেইজির। তবে এখন আর খুব একটা নিয়মিত নন তিনি। ব্যক্তিগত জীবনে ‘জয় হো’ খ্যাত এই অভিনেত্রী একাই জীবন কাটাচ্ছেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ-বিক্ষোভের কথা। ... বিস্তারিত
বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক প... বিস্তারিত
শামছুল আরেফিন শাকিল :বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্... বিস্তারিত
ছোট পর্দার অভিনেতা জাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ ... বিস্তারিত
ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছা... বিস্তারিত
দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করতে দেশ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত