মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ এএম
জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের হালিশহরে আন্তঃওয়ার্ড মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫ নম্বর রামপুর ওয়ার্ড যুব বিভাগ। স্থানীয় র্যাটলার্স টার্ফে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের আটটি সাংগঠনিক ইউনিট।
খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–১০ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, “মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি আরও আহ্বান জানান, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের আমির ড. শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন যুব বিভাগের দায়িত্বশীল বাহার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য এবং হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ ও সহকারী সেক্রেটারি প্রকৌশলী মঞ্জুরুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন হালিশহর থানা যুব বিভাগের দায়িত্বশীল বেলাল হোসেন, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুব বিভাগের এটিএম শফিকুল মাওলা শোভন, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সরওয়ার আবু জাহিদসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও নেতৃবৃন্দ।
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রাম নগরে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প... বিস্তারিত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে ... বিস্তারিত
সুস্থ দেহে সুস্থ মন”—এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছেন ইসলামী আ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত