মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৩ এএম
দেশের সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর জন্য নতুন একটি ব্যাংক গঠন করা হবে, যা কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের এ–সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন ব্যাংকের মূলধন সংস্থানের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা বেইল–ইন প্রক্রিয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানত থেকে এবং বাকি ২০ হাজার কোটি টাকা সরকারি সহায়তায় যোগান দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সংকটাপন্ন ছয়টি ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক) সম্পদের গুণগত মান যাচাই করে কেপিএমজি ও ইওয়াই নামের দুটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান।
তবে আইসিবি ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে মামলা চলমান থাকায় আপাতত সেটিকে রেজল্যুশনের আওতার বাইরে রাখা হচ্ছে। ফলে বাকি পাঁচটি ব্যাংক নতুন ব্যাংকের সঙ্গে একীভূত হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এসব ব্যাংক একীভূত হলেও শুরুতে ঝুঁকি থাকবে। কারণ ব্যাংকগুলোর বিপুল মূলধন ঘাটতি, মন্দ ঋণ ও তারল্য সংকট বিদ্যমান। তবে নতুন ব্যাংকটি বাণিজ্যিক ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হবে। পরবর্তী সময়ে শেয়ার বিক্রি ও নতুন আইপিও ইস্যুর মাধ্যমে সরকারের দেওয়া অর্থ মুনাফাসহ ফেরত দেওয়া হবে।
এ ছাড়া নতুন ব্যাংককে স্থিতিশীল করতে সরকারের পক্ষ থেকে ন্যূনতম পাঁচ বছরের কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাবও করেছে বাংলাদেশ ব্যাংক।
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রা ::: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে আল-মদিনা শপিং সেন্টার... বিস্তারিত
সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে ব... বিস্তারিত
চট্টগ্রাম বিভাগের প্রতি ৬ জন বাসিন্দার মধ্যে ১ জনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্... বিস্তারিত
অকার্যকর ঘোষিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করেছে— সম্মিলিত ইসল... বিস্তারিত
‘আজকের ছোট সঞ্চয়ই হতে পারে আগামী দিনের বড় পুঁজি’— এই বার্তা নিয়েই ওয়ান ব্যাংক লিমিটেডে হালিশহর শা... বিস্তারিত
বাংলা ঐতিহ্য, আধুনিক ডিজাইন ও মানসম্পন্ন পোশাক তৈরির এক অনন্য সমন্বয় নিয়ে এগিয়ে চলেছে “আদ্রিতা বু... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত