মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পিএম
ইসমাইল হোসেন, বান্দরবান থেকে :
বান্দরবানের আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রোববার (২৪ আগস্ট) ৫৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ব্যাটালিয়ন সদর এলাকার ১ নম্বর জিপি গেট সংলগ্ন স্থানে আয়োজন করা হয় এ মেডিকেল ক্যাম্পের। এতে ২২০ জনেরও বেশি পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসাসেবা পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং পাহাড়ি–বাঙালি সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে এ ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং একটি দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য অর্থ সহায়তাও দেওয়া হয়।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত