মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পিএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০ ফুট দীর্ঘ সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সওজের এসএআই সাজ্জাদ হোসেন ও তার টিম, মীরসরাই থানা পুলিশের সদস্যরা এবং স্থানীয় জনগণ। অভিযান শেষে অবৈধ প্রাচীর উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, “সরকারি জমি দখল করে কেউ স্থাপনা করতে পারবে না। সড়ক ও জনপথের জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সওজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, “মহাসড়ক এলাকায় দখলদারিত্বের কারণে সড়কের নিরাপত্তা ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই এসব স্থাপনা উচ্ছেদে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”
অভিযান শেষে স্থানীয়দের সতর্ক করা হয় যেন কেউ সড়ক ও জনপথ বিভাগের জমি দখল না করে এবং রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকে।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত