মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫০ এএম
‘সৃজনে আনন্দ’—এই স্লোগানে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী ২০২৫। শিক্ষার্থীদের হাতে তৈরি ৩৬৫টি হস্তশিল্প ও ৪৭টি চিত্রকর্মে ভরে উঠেছিল পুরো আয়োজন।
মঙ্গলবার সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
প্রদর্শনীটি আয়োজন করেন আর্ট ক্লাবের আহ্বায়ক ও চারু ও কারুকলার সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইশতিয়াক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হস্তশিল্প এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের চিত্রকর্মে উঠে এসেছে তাদের কল্পনা, মেধা ও সৃজনশীলতার ছাপ।
শিক্ষার্থীরা শিক্ষক তত্ত্বাবধানে পরিদর্শন করেন প্রদর্শনী। নিজেদের তৈরি শিল্পকর্ম দেখে তারা ছিলেন উচ্ছ্বসিত। এক শিশুশিল্পী জানায়, "নিজের হাতের কাজ যখন অন্যরা দেখে, সেটা খুব আনন্দের লাগে।"
প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখে। এই ধরনের আয়োজন তাদের মনন ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে—এমনটিই প্রত্যাশা সবার।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত