মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর গ্রামে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে প্রবাসী হেলাল উদ্দিনের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
ঘরের বাসিন্দারা জানান, ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল রিভলবার, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ঘরে হানা দেয়। এ সময় ঘরের পুরুষ সদস্যদের দড়ি ও কাপড় দিয়ে হাত-মুখ বেঁধে ফেলে তারা। পরে ঘরে থাকা মহিলাদের কাছ থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৩০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়।
বেড়াতে আসা ওই বাড়ির মেয়ের জামাই শাহাদাত হোসেন জানান, ডাকাত দলের সদস্যরা তার হাত বেঁধে রেখে তার কাছ থেকেও প্রায় ৩ ভরি স্বর্ণ নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্য আরমান হোসেন ফাহিম বলেন, “ডাকাতরা ঘরে ঢুকে প্রথমে আমাকে বেঁধে ফেলে। এরপর আমার বোন ও ভাবীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। তাদের হাতে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশি অস্ত্র ছিল।”
ডাকাত দল চলে যাওয়ার পর ভোরে স্থানীয়রা চিৎকার শুনে বাড়ির সদস্যদের উদ্ধার করে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।”
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত