মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম
চট্টগ্রামের সন্দ্বীপে সংবাদকর্মী ইসমাঈল হোসেন মনির ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা এবং বিজয় টিভির সন্দ্বীপ প্রতিনিধি।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে। সংবাদ সংগ্রহ শেষে শিবেরহাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাইটভাঙ্গা দেলোয়ার খাঁ সড়কে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে তিনি আহত হন। পরে তিনি প্রাণে রক্ষা পেতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) তিনি সন্দ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলও পরিদর্শন করেছে।
ইসমাঈল হোসেন মনি বলেন, ‘প্রায় সাত-আটজনের একটি সংঘবদ্ধ দল অস্ত্র নিয়ে আমাকে আক্রমণ করে। আমি দ্রুত সরে যেতে পারায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। এলাকায় অনিয়ম ও অবক্ষয়ের বিরুদ্ধে আমি আগে কয়েকটি সংবাদ করায় দুর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়ে থাকতে পারে।’
সন্দ্বীপ থানার ওসি এ.কে.এম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘আমি অফিসিয়াল কাজে বর্তমানে থানার বাইরে আছি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত