মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও আদর্শনিষ্ঠ সংগঠন। এখানে সদস্য হবেন শুধু তাঁরা, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি রয়েছে এবং হৃদয় থেকে বিএনপিকে ভালোবাসেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহাবুবুল আলম।
নাজিমুর রহমান বলেন, “বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে সাধারণ মানুষকে নিপীড়ন করেছে, তারা কখনোই বিএনপির সদস্য হতে পারবে না। দলকে সুসংগঠিত করতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। আমরা যদি আদর্শ ও শৃঙ্খলা ধরে রাখতে পারি, তবে কোনো শক্তিই বিএনপিকে দুর্বল করতে পারবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, অস্ত্র বা দমননীতিতে নয়। আন্দোলনের মাধ্যমেই আমরা জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের দল হয়ে উঠবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম এবং সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মাঈনু। এ ছাড়া নুরুল আকবর, হাবিবুর রহমানসহ অন্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত