ফুটেছে শরৎ ফুল

নিজস্ব প্রতিবেদক    ১২:৪৩ পিএম, ২০২৫-০৮-২৯    138

ফুটেছে শরৎ ফুল

মো. তাজুল ইসলাম কামরুল: 

বর্ষার কালো মেঘের দৌড় পাল্লা আর রিমঝিম বৃষ্টির ছন্দ থামিয়ে বাংলার প্রকৃতিতে এসেছে শরৎ। ছয় ঋতুর মধ্যে শরতের স্থান তৃতীয়। শরতের প্রধান ফুল "কাশফুল "এটি ফুটে জানিয়ে দেয় শরৎ এসেছে। 

রূপালী আর স্নিগ্ধ ফুলের সমাহার নিয়ে সেজেছে কাশবন। কাশফুল ফুটে প্রকৃতিতে এক আনন্দ মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। উচ্ছ্বাসের বান ডেকেছে প্রকৃতিপ্রেমীদের কাছে। খুশির ডালা নিয়ে যাচ্ছেন নদীর ধারে কাশফুল দেখতে। তারা যেন কাশফুলের দোল খাওয়া আর কাশবনে বাতাসের শুনসান শব্দে নিজেদের হারিয়ে ফেলেন। 

শুভ্র মেঘের সাথে পাল্লা দিয়ে দোল খাচ্ছে কাশফুল।

ফুলের কাছ ঘেঁষে বারবার উড়ে যাচ্ছে বক, শালিক আর গাংচিলের দল। বিকেল হতেই দেখা যায় ঝাক বেঁধে লুকিয়ে পড়ছে চড়ই পাখি। তাদের কিচিরমিচির

শব্দে মনে হবে,কোন এক রূপসী অচেনাএক নূপুরের ছন্দ তুলে যাচ্ছেন অচিনপুরে।

কাশফুল গাছ ঘাস প্রকৃতির উদ্ভিদ। ৪-৫ ফিট অথবা তার চেয়ে একটু বেশি লম্বা হয়। গাছের গায়ে থাকা লম্বা চিরল পাতা বেশ ধারালো।গাছের মাথা ভেদ করে কাশফুলের আবির্ভাব হয়।  ফুল দেখতে একটি মনে হলেও ইহা অনেকগুলি শাখায়-প্রশাখায় বিভক্ত। শুভ্র তুলতুলে সুভাষ হীন এ ফুল যে কারো দৃষ্টি কেড়ে নিতে পারে। বাতাসে হেলেদুলে ফুলের দোল খাওয়া, একটু দূর থেকে তাকালেই মনে হতে পারে, সাদা ভূষনে কোন নৃত্যিকা তার নিত্য পরিবেশন করছে।

কাশফুলের নান্দনিকতায় মুগ্ধ হয়ে কোন কবি তার প্রিয়জনকে বলেছিলেন :

"কাশবন দেখতে যদি আসো নদীর কূল। 

যাওয়ার বেলায় গুঁজে নিও

 তোমার খোঁপায় একটি কাশফুল।"

রিটেলেড নিউজ

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ-বিক্ষোভের কথা। ... বিস্তারিত

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক প... বিস্তারিত

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

শামছুল আরেফিন শাকিল :বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্... বিস্তারিত

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ ... বিস্তারিত

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছা... বিস্তারিত

ভোট দিতে পারছেন না, যা বললেন তাসনিয়া ফারিণ

ভোট দিতে পারছেন না, যা বললেন তাসনিয়া ফারিণ

দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করতে দেশ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত