সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০২:৫৪ এএম
মোহাম্মদ বেলাল উদ্দিন
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হ/ত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আত্মীয়ের বাড়ি থেকে মো. তাজুল ইসলাম (৪০) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গ্রেফতার হওয়া তিন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে। এরপর দফায় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তিন আসামির জবানবন্দিতে তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তদন্তেও মিল পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডের চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় কয়েকজন যুবক চোর সন্দেহে রিহান মাহিন (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত আরও দুই কিশোর এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত