সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০২:৫৬ এএম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মগধরা ইউনিয়নের উদ্যোগে আজ শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ ইং বিকাল ৪টায় এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মোহাম্মদ আলাউদ্দীন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রমজীবী ও পেশাজীবী মানুষই দেশের প্রকৃত চালিকাশক্তি। তাদের ঘাম-রক্তের বিনিময়ে দেশের অর্থনীতি সচল থাকে। অথচ তারা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের জন্য সুবিচার, সঠিক মজুরি, কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিকদের সম্মান না দিলে কোনো জাতিই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।”
তিনি আরো বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত। আমাদের অঙ্গীকার হলো— শ্রমিক, কৃষক, মেহনতি মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করা।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবু তাহের,উপজেলা তথ্য ও প্রচার সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শাহেদ খাঁন,উপজেলা যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান,মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সায়েদুল ইসলাম, হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে স্থানীয় শ্রমজীবী, পেশাজীবী,কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত