চট্টগ্রামের উন্নয়নে সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি প্রয়োজন: মেয়র

নিজস্ব প্রতিবেদক    ১২:০৬ এএম, ২০২৫-০৮-৩০    46

চট্টগ্রামের উন্নয়নে সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি প্রয়োজন: মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সময়ের সাথে সাথে চট্টগ্রাম নগরীতে জনবসতি ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি প্রয়োজন। 

 শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা বোয়ালিয়া ২নং বারশত ইউনিয়নের বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে   প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন  তিনি।

আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশির সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম, এডভোকেট ফউজুল আমিন চৌধুরী, মনজুরুল আলম মনজু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, সানি নিজাম, সাবেক চেয়ারম্যান আনছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সিটি মেয়র বলেন, “বর্তমানে সিটি কর্পোরেশনের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী প্রতিদিন নগরে এসে কাজ করছে, ব্যবসা-বাণিজ্য করছে। অথচ এ অঞ্চলগুলো কর্পোরেশনের আওতার বাইরে থাকায় এসব এলাকায়  উন্নয়ন ব্যাহত হচ্ছে। ফলে, অর্থনৈতিক সম্প্রসারণ না হওয়ায় আমরা অনেকখানি রাজস্ব হারাচ্ছি। এটি আমাদের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা দেশকে ভালোবাসি, যদি চট্টগ্রামকে ভালোবাসি, তবে এ নগরীকে সম্প্রসারণ করতে হবে। দক্ষিণ চট্টগ্রামের অনেক অংশ, বিশেষ করে কর্ণফুলি ও আনোয়ারার বেশ কিছু অঞ্চলকে নগরের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমরা অতীতে আন্দোলন করেছি। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছি এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে জনগণকে সাথে নিয়ে কাজ করে যাব।”

সভা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত