মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩ এএম
চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণের সহযোগিতা ও দোয়া পেলে তিনি হিন্দু-বৌদ্ধসহ সকল কমিউনিটির সেবক হিসেবে কাজ করতে চান। তিনি এমন একজন জনপ্রতিনিধি হতে চান, যিনি মানুষের কল্যাণে নিবেদিত থাকবেন এবং জনগণের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করবেন
২৯ আগস্ট সন্ধ্যায় নগরীর খুলশী কলোনী এলাকায় চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করায় খুলশী নারীসমাজ আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলশী নারী কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা বেগম।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদ আজাদ এবং সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলশী নারী কল্যাণ সমিতির সেক্রেটারি মুন্নী বেগম।
এছাড়া বক্তব্য রাখেন খুলশী কলোনী মহল্লা কমিটির সেক্রেটারি মনিরুল হক মনু, মসজিদ কমিটির সেক্রেটারি ব্যাংকার আবু তাহের, খুলশী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এস এম নুর হোসাইন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার দিদার, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আলী করিমুল্লাহ হারুন, মোহাম্মদ শামীম, আবুল খায়ের , ইঞ্জিনিয়ার ওসমান, শামসুন্নাহার বেবি, লাভলী আক্তার , ইঞ্জিনিয়ার আনিসা আক্তার, চম্পা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি হলো জনগণের আস্থা, আর শামসুজ্জামান হেলালী ইতোমধ্যেই সেই আস্থা অর্জন করেছেন।
হেলালী তার বক্তব্যে আরও বলেন, তিনি এমন একটি সমাজ গড়তে চান যেখানে সবাই সমান সুযোগ ও মর্যাদা ভোগ করবে। চট্টগ্রাম-১০ আসনের প্রতিটি মানুষ যেন উন্নয়নের অংশীদার হতে পারে, সেটিই তার রাজনৈতিক জীবনের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “আমি চাই মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। জনগণের আস্থা অর্জন করা কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং এটি আজীবনের দায়িত্ব ও সংগ্রাম।”
সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শামসুজ্জামান হেলালীর জন্য দোয়া কামনা করেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত