সন্দ্বীপকে আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় গড়ে তুলতে চাই — মিল্টন

নিজস্ব প্রতিবেদক    ১১:০০ এএম, ২০২৫-০৮-৩০    49

সন্দ্বীপকে আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় গড়ে তুলতে চাই — মিল্টন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেছেন—“আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি নিতে আসিনি, দিতে এসেছি। সন্দ্বীপের মানুষের সেবা করার সুযোগ পেলে আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় সন্দ্বীপকে গড়ে তুলতে চাই।”

শুক্রবার (২৯ আগস্ট) আকবরহাট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মিল্টন অভিযোগ করে বলেন, “খুনি হাসিনা আমাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রেখেছিল, দেশে আসতে দেয়নি। বিদেশে থেকেও আমি নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। যাদের প্রয়োজন হয়েছে, তাদের সহযোগিতা করেছি। মামলায় পড়া অনেককেই মুক্ত করতে সহায়তা করেছি। নেতা-কর্মীদের সঙ্গে থাকার কারণেই আজকের এই জনস্রোত সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, “৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই রাষ্ট্রকাঠামো পুনর্গঠন সম্ভব। জনগণই রাষ্ট্রের মালিক—এই দর্শন প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

সন্দ্বীপের দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে মিল্টন বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন তাঁর অঙ্গীকার। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুললে দ্বীপবাসীর জীবনমান পাল্টে যাবে। এছাড়া সন্দ্বীপকে একটি পর্যটন নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তাঁর রয়েছে।

 এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাসিরুল কবীর মনির তালুকদার, কাউছার আহমেদ চেয়ারম্যান,  পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান শামীম, মাইন উদ্দীন, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হূমায়ন কবীর বাহার, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দিন মেম্বার, আমান উল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মহি উদ্দীন বাহদুর, দীর্ঘা পাড় ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফুলমিয়া, আমান উল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজাম, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঝন্টু, দীর্ঘা পাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ, আবদুল হালিম সমীর, হূমায়ন কবীর সুজন মহিলা দলের সভাপতি কুলসুমা বেগম খেলনা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজা-উদ-দৌলা সজীব, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহরিয়ার সজীব,  উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত