মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩ এএম
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেছেন, “মাদক ও সকল অপশক্তিকে রুখে দিয়ে আমরা একটি নতুন সন্দ্বীপ গড়ে তুলতে চাই।”
শনিবার (৩০ আগস্ট) বিকালে দক্ষিণ সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।
মিল্টন বলেন, “গত ১৭ বছর আমাদেরকে মিছিল-মিটিং করতে দেওয়া হয়নি, ঘরে-বাইরে শান্তিতে থাকতে পারিনি। এখন সকল অপশক্তিকে রুখে দিয়ে সন্দ্বীপের উন্নয়নে নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসন উপহার দিতে চাই।”
স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আজকের এই জনস্রোত প্রমাণ করে আপনারা আমাকে কতটা ভালোবাসা দিয়েছেন,আপনাদের ভালোবাসায় আমি ঋণী হয়ে গেলাম।
সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার সজীবে সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাইনউদ্দীন, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীবসহ অনেকে উপস্থিত ছিলেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত