মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী খায়ের উদ্দিন ডালিম (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ধুমঘাট এলাকায় দুর্ঘটনায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিম মোটরসাইকেলে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ধুমঘাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত খায়ের উদ্দিন ডালিম দীর্ঘদিন ধরে বারইয়ারহাট বাজারে ইলেকট্রিক ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তাধীন; প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত