মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫০ এএম
চট্টগ্রামের মীরসরাইয়ে একদিনের ব্যবধানে দুটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাগুলোর দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, একজন পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সিএনজি চালক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় আজিজ নামে একজন পলাতক রয়েছেন। অভিযুক্তরা মামাতো ফুফাতো ভাই। জানা গেছে, রবি সিম বিক্রেতা ঐ নারী সিম বিক্রি শেষে সিএনজি যোগে ফেরার পথে ভিকটিমকে খালের পাশে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।
অপরদিকে শুক্রবার (২৯ আগস্ট) রাতে ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ঘরে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে নিশান দাস (১৫) কে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “শিশু ও তরুণী ধর্ষণের দুটি মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত