মীরসরাইয়ের ‘প্রকল্প সোনাপাহাড়’ পেল দ্বিজেন শর্মা পরিবেশ পদক

রাজিব মজুমদার    ১১:০৩ এএম, ২০২৫-০৯-০১    122

মীরসরাইয়ের ‘প্রকল্প সোনাপাহাড়’ পেল দ্বিজেন শর্মা পরিবেশ পদক

পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ ‘প্রকল্প সোনাপাহাড়’ পেয়েছে দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪। এ বছর আরও চার ব্যক্তি এ সম্মাননায় ভূষিত হয়েছেন। ব্র্যাক ব্যাংক ও তরুপল্লবের উদ্যোগে দেয়া ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ পাওয়া চার ব্যক্তি ও এক প্রতিষ্ঠান হলেন, নটর ডেম কলেজের সাবেক শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়া, সুচিশিল্পী ও উদ্যানপ্রেমী মো. আমিনুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে অবস্থিত ‘প্রকল্প সোনাপাহাড়। 

শনিবার (৩০ আগস্ট) ঢাকায় বাংলা একাডেমিতে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নূরুন নাহার, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মাঈনউদ্দিন, এমডি তারেক রেফাত উল্ল্যাহ খান, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন প্রমুখ।

খ্যাতনামা প্রকৃতিবিদ ও উদ্ভিদবিজ্ঞানী দ্বিজেন শর্মার স্মৃতির প্রতি সম্মান জানাতে এই পদক চালু হয়। মীরসরাইয়ের ‘প্রকল্প সোনাপাহাড়’-এ দেশের প্রথম বেসরকারিভাবে গড়ে ওঠা মিয়াওয়াকি বন রয়েছে। এ বন পরিবেশ পুনরুদ্ধার ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‘প্রকল্প সোনাপাহাড়’ এর উদ্যোক্তা আমজাদ হোসেন বলেন, “এই এলাকায় একসময় পাহাড় কাটা, মাটি কাটা আর ইটভাটার ধোঁয়ায় পরিবেশ ধ্বংস হচ্ছিল। এখন এখানে পরিবেশ পুনরুদ্ধারের পাশাপাশি সংরক্ষিত পর্যটনকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবন চাইলে পরিবেশ রক্ষা করা ছাড়া বিকল্প নেই। আমার এই প্রাপ্তিতে অবদান যাদের সহযোগিতায় এ কাজটা সম্ভব হয়েছে, আসলে তাদেরই।”

রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত