সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১১:০৯ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন জোবরা গ্রাম পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। দীর্ঘদিন ধরে গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে এলেও সাম্প্রতিক একটি ঘটনার জেরে এলাকায় অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় প্রশাসন উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জোবরা এলাকা প্রায় পুরুষশূন্য। স্থানীয় নারীরা জানান, রাতে বড় কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিরোধ করার মতো কেউ নেই। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির বলেন, “জোবরা গ্রামবাসী তাদের জায়গা-জমি বিসর্জন
দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। তখন থেকে গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল, যা আমি নিজেও নব্বইয়ের দশকে ছাত্র থাকাকালে দেখেছি। কিন্তু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষে আমি অত্যন্ত মর্মাহত।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঠিক তদন্ত করা হোক। পাশাপাশি গ্রামবাসীর ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং আহত শিক্ষার্থী ও গ্রামবাসীর সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একাডেমিক ও সামাজিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন। গ্রামবাসী ও শিক্ষার্থীরা যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সেদিকেই কাজ করছে প্রশাসন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, ফতেপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুছা সিদ্দিকী, ২নং ইউপি সদস্য আব্দুল কাদের, মো. আবুল বশর বাবুল, আনন্দ বিকাশ বড়ুয়া, মো. মোজাহের ও লোকমান চৌধুরী।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত