মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩ এএম
চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মীরসরাই সদরের উষা মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেন, “যখন দেশ সংকটে পড়ে তখন বিএনপি নেতৃবৃন্দ দেশের পাশে দাঁড়ায়, জনগণের পাশে দাঁড়ায়। ১৭ বছর আগে গণতন্ত্র হরণের সময় তারেক রহমান দেশ ও জাতির পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলেই বিগত ৫ আগস্ট দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয়
সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। পরাজিত শত্রুরা একত্রিত হয়ে ভোট ও গণতন্ত্র নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত।”
সভায় সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি এবং সঞ্চালনা করেন মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, নুরুল আলম মেম্বার, ইমাম হোসেন বাবুল, আজিজ মেম্বার, মঞ্জুরুল হক মঞ্জু, মাজাহারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আল নোমান, মীরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার আগে নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত