মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
চট্টগ্রামের মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) হান্নান আল মামুনের নেতৃত্বে একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের তিনজনকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়। তবে দলটির আরও আট থেকে দশজন সদস্য অন্ধকারে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা
হলেন- মো. ইকবাল হোসেন ওরফে হাসান (৩৫), যিনি ১৮টি মামলার আসামি এবং তাঁর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শরীফুল ইসলাম স¤্রাট (২৫), তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে, পাশাপাশি ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং মো. রিফাত (২৫)।
অভিযানে পুলিশ একটি স্টিলের চাপাতি, ধারালো ছোরা, চাইনিজ কুড়াল, রামদা, লোহার সাবল, এসএস পাইপ ও কাটারসহ ১৫টির বেশি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, “গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত