মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪ এএম
সাউথইস্ট ব্যাংক হালিশহর উপ-শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট সকালে নগরীর ন্যাশনাল গ্রামার স্কুল ক্যাম্পাসে এ আয়োজন হয়।
ক্যাম্পেইনে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে স্কুল ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন ব্যাংকের হালিশহর উপ-শাখার ইনচার্জ মো. এজাজ রসুল। তিনি বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুল ব্যাংকিং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ব্যাংকের হালিশহর শাখার এফএভিপি জয়নব ফেরদৌস বলেন, “শিক্ষার্থীরা যদি নিয়মিতভাবে স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে সঞ্চয় করে, তাহলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।”
ন্যাশনাল গ্রামার স্কুলের পরিচালক, দৈনিক সাদা কাগজ-এর সম্পাদক
এবং চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কেফয়েত উল্লাহ কায়সার বলেন, “শিক্ষার্থীদের সঞ্চয়ের পাশাপাশি আর্থিক জ্ঞান অর্জনও জরুরি। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপশাখার এক্সিকিউটিভ অফিসার রেজাউল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক আকাশ মাহমুদ, সুফিয়া খানম, এলিনা শারমিন নহিদ, ফারজানা আক্তার, ফাহামিদা ইয়াছমিন, রাহাত আরা তিশা, শিরিন আক্তার, নুরজাহান পলি, নুসরাত জাহানসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রা ::: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে আল-মদিনা শপিং সেন্টার... বিস্তারিত
সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে ব... বিস্তারিত
চট্টগ্রাম বিভাগের প্রতি ৬ জন বাসিন্দার মধ্যে ১ জনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্... বিস্তারিত
অকার্যকর ঘোষিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করেছে— সম্মিলিত ইসল... বিস্তারিত
‘আজকের ছোট সঞ্চয়ই হতে পারে আগামী দিনের বড় পুঁজি’— এই বার্তা নিয়েই ওয়ান ব্যাংক লিমিটেডে হালিশহর শা... বিস্তারিত
বাংলা ঐতিহ্য, আধুনিক ডিজাইন ও মানসম্পন্ন পোশাক তৈরির এক অনন্য সমন্বয় নিয়ে এগিয়ে চলেছে “আদ্রিতা বু... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত