লামায় মসজিদের নলকূপের অর্থ আত্মসাৎ জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ

মোহাম্মদ আবুল হাশেম (বান্দরবান) প্রতিনিধি    ০৫:৪৪ পিএম, ২০২৫-০৯-০৪    29

লামায় মসজিদের নলকূপের অর্থ আত্মসাৎ জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ

বান্দরবানের লামা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একটি মসজিদের নামে বরাদ্দ হওয়া গভীর নলকূপের অর্থ আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন (দুদকে) সহ ৮টি সংস্থা কে অভিযোগ দিয়েছে মসজিদ কমিটির সদস্যরা। দুদক মহাপরিচালক বরাবরে পাঠানো অভিযোগ সূত্রে জানা যায়, লামা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ হতে ২০২৪-২৫ অর্থবছরে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুনারঝিরি বাইতুস সালাম জামে মসজিদের নামে একটি নলকূপ বরাদ্দ হয়। দুদকে পাঠানো অভিযোগ মতে,অধিদপ্তর কর্তৃক মসজিদের জমির এরিয়াতে কোনো নলকূপের অস্তিত্ব পাওয়া যায়নি। অভিযোগকারীদের মতে,মসজিদের নামে নলকূপ বরাদ্দ দেয়া থাকলেও কাজ বাস্তবায়ন না করে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের যোগসাজশে অর্থ আত্মসাত করেছেন।

এ বিষয় মসজিদ কমিটির সভাপতি মো.বেলাল জানান,নলকূপ বরাদ্দ হওয়ার বিষয়ে আমরা কিছু জানি না। তবে স্থানীয়রা বরাদ্দ তালিকায় মসজিদের নামে বরাদ্দ দেখতে পেয়ে কমিটির ওপর চড়াও হয়। পরে দুদকে অভিযোগ দেয়।

 মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের কাছে  বরাদ্দের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন,মসজিদের নামে কোনো নলকূপ বরাদ্দ দেয়া হয়নি।বেশি বাড়াবাড়ি করলে কমিটির নামে মামলা করা হবে। এর আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক বরাবর ডাকযোগে পাঠানো অভিযোগে ২ লাখ টাকা অর্থ আত্মসাতকারী হিসেবে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীসহ ৪ জনকে অভিযোগ দেয়।

প্রকৌশলী আব্দুল রাজ্জাক বলেন,মসজিদের নামে ২০২৪-২৫ অর্থবছরে কোনো নলকূপ বরাদ্দ দেয়া হয়নি। তবে ওই এলাকার মেম্বারের স্ত্রী রাশেদার নামে একটি নলকূপ বরাদ্দ দেয়া হয়। দুদকে দায়ের করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন,প্রকৌশলী রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে। সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন জানান,মসজিদ প্রাঙ্গণে নলকূপ স্থাপনে পানির লেয়ার না পাওয়ায়,ওই ইউপি সদস্যের জায়গায় নলকূপ স্থাপন করা হয়েছে। তবে মেম্বার যদি ওই নলকূপ থেকে মসজিদের মুসল্লিদের পানি ব্যবহার করতে বাধা দেন। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত