মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩ এএম
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীকে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় বিগত সময়ে দল থেকে বহিষ্কার করা হয়েছিলো মন্তব্য করে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। তিনি গতকাল মিরসরাই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এ বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচিত হয়। নুরুল আমিন চেয়ারম্যানের বক্তব্যের বিরোধিতা করে আজ গণমাধ্যম লিখিত প্রতিবাদ পাঠিয়েছেন শাহীদুল ইসলাম চৌধুরী। তিনি বিবৃতিতে যা লিখেছেন হুবহু তুলে ধরা হলো।
" বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যানের মিথ্যা ও
বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ"
বহিষ্কৃত বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান গত ৩ সেপ্টেম্বর, রোজ বুধবার মিরসরাইয়ে এক আলোচনা সভায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেছেন "শাহীদুল ইসলাম চৌধুরী বিএনপির বিরুদ্ধে গিয়ে টেবিল মার্কায় ভোট করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তার এ বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাতে চাই যে, আমি কখনোই বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন প্রার্থীকে সমর্থন করিনি কিংবা দলের বিরুদ্ধে অবস্থান নেইনি।
আমি যখন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি তখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি। পরবর্তীতে যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় ১৯৯৬ থেকে ২০০১ সালে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। ওয়ান ইলেভেনের পরবর্তীতে জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে এবং পরবর্তীতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার সক্রিয় অংশগ্রহণ ছিলো। দলের সাথে আমার কখনোই আনুগত্য ও সম্পৃক্ততার কোন বিচ্যুতি ঘটে নাই। দল থেকে আমি কখনো প্রশ্নের সম্মুখীনও হইনি। আমার রাজনৈতিক জীবনে সংগঠিত সকল জাতীয় নির্বাচনে আমি ধানের শীষের পক্ষে কাজ করেছি। আওয়ামী সন্ত্রাসীদের মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। আমার রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত বিএনপির পতাকা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রক্ষার জন্য উৎসর্গ করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় এই যে, বিগত সময়ে তিনটি তদন্ত কমিটির তদন্তের ভিত্তিতে মিরসরাইয়ে যাদেরকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে তারা হাই কমান্ডের ওই বহিষ্কার সিদ্ধান্তকে হালকা করে দেখানোর জন্য এবং দলীয় সিদ্ধান্তের কঠোরতাকে দুর্বল করে উপস্থাপনের জন্য এবং আমার অনেক ত্যাগ, কষ্ট ও সংযমের মাধ্যমে অর্জিত স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য তিনি পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করেছে।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ওই নেতার বানোয়াট বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা রক্ষা করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানাচ্ছি।
নিবেদক
শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক আহবায়ক, মিরসরাই উপজেলা বিএনপি।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত