সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০২:৫৩ এএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন সিকদার-এর পক্ষে নির্বাচনী পরিচালক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও জামায়াত মনোনীত চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন -'দাঁড়িপাল্লার প্রতীক হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। এ প্রতীকের বিজয়
মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা। আমরা চাই জনগণের ভোটাধিকার সুরক্ষিত হোক, অন্যায়-অবিচারের শাসন বন্ধ হোক। আজকের এই সমাবেশ থেকে আমি প্রত্যেক পরিচালক ও দায়িত্বশীলকে আহ্বান জানাই, আপনারা ঘরে ঘরে গিয়ে জনগণকে দাঁড়িপাল্লার পক্ষে সংগঠিত করুন। আপনারাই হচ্ছেন এ আন্দোলনের মূল শক্তি। ইনশাআল্লাহ জনগণ আমাদের সঙ্গে আছে, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ছিলেন- জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা,সন্দ্বীপ উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা সিরাজুল মাওলা, সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, পেশাজীবী সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ,মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। তৃণমূল পর্যায়ে সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত