মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
বিদেশী প্রভুত্ববিরোধী ও বাংলাদেশপন্থী রাজনীতির সূতিকাগার “ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)”-এর উদ্যোগে চট্টগ্রাম মহানগর কমিটির "অভ্যর্থনা ও সুধী সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোতায়ালী থানাধীন মেট্রোপোল কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতা, কর্মী, সুধীজন ও নাগরিকসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, কেন্দ্রীয় প্রধান সংগঠক নাঈম আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ফায়াজ শাহেদ, প্রধান সংগঠক সৌরভ আব্দুলাহ ও কেন্দ্রীয় সদস্য মুহসম্মদ রিয়াদ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরেফিন মুহাম্মদ হিযবুল্লাহ বলেন, আপ বাংলাদেশের লক্ষ্য হলো—স্বপ্নের বাংলাদেশ ২.০-এর বাস্তবায়ন এবং এক স্বনির্ভর, বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন। জুলাই অভ্যুত্থান ’২৪ আমাদের দিয়েছে নতুন প্রেরণা, আর মুক্তিযুদ্ধ দিয়েছে শেকড়ের শক্তি। এই দুইয়ের সমন্বিত চেতনায় ন্যায়, নীতি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে; যেখানে দুর্নীতি রাষ্ট্রদ্রোহের শামিল হবে, কল্যাণময়তা হবে প্রতিটি নাগরিকের অধিকার, আর নারীরা শঙ্কামুক্ত সমাজে বেঁচে থাকবে। তারা আরও বলেন, লুটতরাজ, খুন, গুম ও রাহাজানির অন্ধকার থেকে বাংলাদেশকে মুক্ত করে গড়ে তুলতে হবে এক গর্বিত, স্বপ্নীল রাষ্ট্র।
কেন্দ্রীয় প্রধান সংগঠক নাঈম আহমদ বলেন, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহালের মাধ্যমেই বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব। এ যাত্রায় তরুণদের উদ্যম ও প্রবীণদের প্রজ্ঞার সমন্বয় হবে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধান শক্তি।
প্রোগ্রামে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্মানিত ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ ছানাউল্লাহ, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিক বিশ্লেষক এস এম জাকের উল্ল্যাহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীর, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মশিউর রহমান চৌধুরী মাহী ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ । তারা সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সংবাদমাধ্যমের সৎ ও দায়িত্বশীল ভূমিকা আগামী বাংলাদেশের যাত্রাকে বেগবান করবে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত