মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা দেশের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং এটি একটি ষড়যন্ত্রের অংশ।
আজ এক বিবৃতিতে মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, গত ৬ সেপ্টেম্বর রাত আটটার দিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের একটি র্যালি হাটহাজারী মাদ্রাসার সামনে পৌঁছালে এক যুবক মসজিদ ও মাদ্রাসার দিকে অশোভন অঙ্গভঙ্গি করে এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনার জেরে ছাত্ররা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ওপর নৃশংস হামলা চালায়। এতে শতাধিক ছাত্র আহত হয়।
বিবৃতিতে বলা হয়, মসজিদ ও মাদ্রাসা মুসলমানদের ঈমান-আক্বিদার সাথে সম্পৃক্ত পবিত্র স্থান। এগুলোকে অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলাম শান্তি, সংযম ও সহনশীলতার শিক্ষা দেয়, অথচ এ ধরনের হামলা সমাজে বিভাজন ও সহিংসতা উসকে দেয়।
মহানগর জামায়াতের নেতারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত